সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে, নৌকাকে বিজয়ী করতে হবে; আল মামুন সরকার

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে, নৌকাকে বিজয়ী করতে হবে; আল মামুন সরকার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে, পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এলজিইডি কর্তৃক প্রায় দেড়কোটি টাকা ব্যয়ে ভাদুঘর-উলচাপাড়া সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ভাদুঘর পশ্চিমপাড়া বড় হুজুর সড়ক এলাকায় স্থানীয় বাসিন্দাদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
মোসলেম মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রামরাইল ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত হোসেন। হাফেজ ইউসুফের সঞ্চালনায় সভায় কাউন্সিলর প্রার্থী আনোয়ার ভূইয়াসহ স্থানীয় মুরুব্বী ও যুবকরা বক্তব্য রাখেন। সভায় মোনাজাত পরিচালনা করেন বড় হুজুর বাড়ির মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহ্। বক্তারা রাস্তার ড্রেণ নির্মাণের দাবীসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন এবং নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। মেয়র পদে নৌকাকে বিজয়ী করতে উপস্থিত জনগণ হাত তুলে স্বতস্ফূত সমর্থন ব্যক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com