সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
তরুন ব্যবসায়ী আরেফিন হৃদয় ব্রাহ্মণবাড়িয়া শ্রেষ্ঠ বিক্রেতা নির্বাচিত

তরুন ব্যবসায়ী আরেফিন হৃদয় ব্রাহ্মণবাড়িয়া শ্রেষ্ঠ বিক্রেতা নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেসার্স এস বি ট্রেডার্স হালখাতা অনুষ্ঠানে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরেফিন হৃদয় জেলার শ্রেষ্ঠ ও সর্বোচ্চ বিক্রেতা নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ মার্চ) বিকেলে আশুগঞ্জ ফেরিঘাট একটি কমিউনিটি সেন্টারে শুভ হালখাতা অনুষ্ঠানে তিনজন সর্বোচ্চ বিক্রেতাকে  পুরস্কৃত করা হয়।
মেসার্স এসবি ট্রেডার্স এর সত্ত্বাধিকারী বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও শাহ সিমেন্টের আঞ্চলিক অফিসার মুমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার শাহিনুল ইসলাম শাহীন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জোনের সহকারি ম্যানেজার সজিবুল আলম সজিব, জেলার আঞ্চলিক ম্যানেজার মুহামিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া শাহ সিমেন্টের ডিলার শৌরভ কুমার সাহা।
এবছর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে বিক্রয়ের দিক দিয়ে সর্বোচ্চ বিক্রেতা হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর পৈরতলার তরুন ব্যবসায়ী ও উদ্দোক্তা মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরেফিন হৃদয়। দ্বিতীয় হবিগঞ্জ জেলার খাজা আজমির ট্রেডার্সের সত্ত্বাধিকারী বাবুল মিয়া ও ৩য় হয়েছেন বিজয়নগরের হাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলী হোসেন। 
শাহ সিমেন্টের বিক্রেতা হিসেবে ব্রাহ্মাণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় ১৬৪ জন সত্ত্বাধিকারী মধ্যে এ তিনজনকে সর্বোচ্চ বিক্রেতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com