সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় বাসে সাথে পুলিশের পিকআপের সংঘর্ষে আহত-২১

ব্রাহ্মণবাড়িয়ায় বাসে সাথে পুলিশের পিকআপের সংঘর্ষে আহত-২১

মতিউর মুন্না//সময়নিউজবিডি 

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যানে ইকোনো বাসের সাথে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে পুলিশসহ ২১ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 
সোমবার (০৫ এপ্রিল) সকাল ৮ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ি এলাকার শাহ ফরান ময়দার মিলের সামনে এ ঘটনাটি ঘটেছে। 

পুলিশ জানায়, আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের টহলরত একটি পিকআপ ভ্যান শহরের ঘাটুরার দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী ইকোনো পরিবহন নামে একটি বাস শহরের পৈরতলা বাসস্ট্যান্ডে আসার পথে পীরবাড়ি শাহ ফরান ময়দার মিলের সামনে পুলিশের পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ৭ জনকে ঢাকায় প্রেরণ করেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম//সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com