সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

সরাইলে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ শামীম ভূইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 
বুধবার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া সোপান ফিলিং ষ্ট্যান্ড এর সামনে থেকে তাকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া সোপান ফিলিং ষ্ট্যান্ড এর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীমকে আটক করেন র‍্যাবের একটি আভিযানিক দল। এসময় তার কাছ থেকে ২০১ বোতল ফেনসিডিল, ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেন ও মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেন। 
আটককৃত মোঃ শামীম ভুইয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাউড়া (দৌলতবাড়ি) গ্রামের মৃত শামু ভুইয়ার ছেলে। সে চিহৃিত মাদক ব্যবসায়ী ও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক ওকোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে মাদকের এ চালানটি নারায়নগঞ্জের জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেন শামীম। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com