সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষককে গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষককে গ্রেপ্তার


নবীনগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় কাজী মুরাদ (২৭) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুুুুলাই) সকালে গ্রেফতারের পর দুপুরে তাকে আদালাতে নেয়া হয়।

গ্রেফতার মুরাদ উপজেলার রতনপুর গ্রামের কাজী আসাদ উল্লার ছেলে ও কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

এদিকে এর আগে সকালে ওই স্কুল ছাত্রীর চাচা বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার  কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী মুরাদের কাছে প্রাইভেট পড়ত একই স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ওই ছাত্রীর সঙ্গে রাগারাগি করলে সে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর শিক্ষক কাজী মুরাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে তার বাসায় নিয়ে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিৎ রায় বলেন, ধর্ষণ মামলায় মঙ্গলবার সকালে কাজী মুরাদকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com