সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ধর্ষণের ভিডিও দেখিয়ে চাঁদা দাবীর অভিযোগে আটক-০১

ধর্ষণের ভিডিও দেখিয়ে চাঁদা দাবীর অভিযোগে আটক-০১

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের সদর উপজেলায় আকুয়া এলাকার এক বাসায় বৈদ্যুতিক কাজের কথা বলে প্রবেশ করে হত্যার হুমকি দিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ঘটনার ভিডিও ধারণ করে পরিবারকে দেখিয়ে চাঁদা হিসেবে ৫ লাখ দাবি করায় কাজল মিয়া (২৩) নামে এক অভিযুক্তকে আটক করেছে র‌্যাব।


রাতে নগরীর আকুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজল মিয়া আকুয়া ওয়্যারলেস গেট এলাকার হানিফ মিয়ার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, নগরীর আকুয়া ওয়ারলেস গেট এলাকায় বড় বোনের বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে লেখাপড়া করেন সেই ছাত্রী। বোন ও বোনজামাই বাসায় না থাকার সুযোগে বুধবার (০৩ জুলাই) বৈদ্যুতিক কাজের কথা বলে বাসায় প্রবেশ করে কাজল ও কাউসার নামের দুই যুবক।
পরিবারের দাবি, খালি বাসা পেয়ে তারা হত্যার হুমকি দিয়ে পালাক্রমে সেই স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে ধর্ষণের ভিডিও দেখিয়ে পরিবারের কাছে ৫ লাখ টাকাও দাবি করা হয়। এসবের প্রেক্ষিতে ধর্ষণের শিকার সেই স্কুলছাত্রী র‌্যাব-১১ এর সদর দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন।
মূলত সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে সহকারী পুলিশ সুপার তফিকুল আলমের নেতৃত্বে র‌্যাব-১১ এর একটি দল নগরীর আকুয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কাজলকে আটক করে।
এ ব্যপারে র‌্যাবের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কাজল সেই স্কুলছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তার কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্রও পাওয়া গেছে। এ ঘটনায় অপর অভিযুক্ত কাউসার এখনও পলাতক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিযানে আটককৃত কাজলসহ দুইজনের বিরুদ্ধে ইতোমধ্যে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।’

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com