সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে শ্বশুর বাড়ির টয়লেট থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

বিজয়নগরে শ্বশুর বাড়ির টয়লেট থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার


বিজয়নগর প্রতিনিধি  
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুর বাড়ির টয়লেট থেকে রমজান সরকার নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ জুুুুলাই) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউপির গিলামোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান ওই গ্রামের মিয়া চাঁনের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন। সে পাহাড়পুুুর ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।

নিহতের ভাই মিজানুর রহমান জানান, দেড় বছর আগে রমজানের সঙ্গে একই গ্রামের রহমান মিয়ার মেয়ে তারিয়া জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর জান্নাত পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা জানান রমজানকে। এতে রাজি ছিলেন না রমজান। এ নিয়ে শ্বশুর বাড়ির সঙ্গে রমজানের মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সকালে খবর পাই রমজানের শ্বশুর বাড়ির পরিত্যক্ত একটি বাথরুমে তার মরদেহ পড়ে আছে। তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com