সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত (৪৩) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের উত্তর কালমাটি গ্রামের তিস্তার তীর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার (ওসি) মাহফুজ আলম জানান, তিস্তার পানির স্রোতে খুনিয়াগাছ এলাকার কালমাটি গ্রামে মঙ্গলবার রাতে একটি মরদেহ ভেসে এসে চরাঞ্চলে আটকে যায়। স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ। স্থানীয়রা কেউ মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি।
মরদেহের গায়ে লুঙ্গি ও সাদা রঙয়ের টি-শার্ট ছিল। দীর্ঘদিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি মাহফুজ আলম।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com