সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
সরাইলে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা সহ আহত-১০

সরাইলে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা সহ আহত-১০


সরাইল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে মাছ ধরতে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (০৪ মে) সকাল ৯ টায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে। 

হামলায় আহতরা হলেন – জয় কিশোর সরকার (৬০), সূচনা রানী (৪৫), মিনতি রানী (৪৮), রাজ কিশোর (৫৫), নিখিল সরকার (৪৮)। বাকীদের নাম জানা যায়নি। 


জানা যায়, আজ শনিবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের জয় কিশোরের পুকুরে জোরপূর্বক মাছ ধরতে আসেন একই গ্রামের সুবল, সুভাষ, ঠাকুরচান, নিরাঞ্জন, প্রানতোষ পাল, দুলাল, শ্যামল, প্রিয় লাল ও রুবেল। এতে বাঁধা দিলে জয় কিশোর সহ তার পরিবারের লোকজনের উপর হামলা চালায় সুবল ও তার সমর্থকরা। এসময় দুই বৃদ্ধা মহিলা সহ অন্তত ১০ জন আহত হয়। 


আহতদের মধ্যে জয় কিশোর সরকার , সূচনা রানী , মিনতি রানী , রাজ কিশোর , নিখিল সরকার কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে জয় কিশোর সরকার ও মিনতি রানীর অবস্থা আশঙ্কাজনক। 


এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া বলেন, হামলার একটি ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।     

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com