সংবাদ শিরোনাম
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত
হাতীবান্ধায় নদীতে গোসল করতে নেমে শিশু নিহত

হাতীবান্ধায় নদীতে গোসল করতে নেমে শিশু নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বোনের সঙ্গে সতী নদীতে গোসল করতে নেমে শিপন ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু শিপন ওই এলাকার ওয়াজুলের পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে শিপন তার বোনসহ বাড়ির পাশে সতী নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর পানির স্রোতে ভেসে যায় শিপন। এরপর তার বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেয়। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগীতায় রংপুরের ডুবুরী দল ৪ ঘন্টা চেষ্টার পর রাতে শিপনের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com