সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
আগামীকাল তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আগামীকাল তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজনে আগামীকাল পহেলা সেপ্টেম্বর রবিবার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নৌকাবাইচ প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।   
শনিবার (৩১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের সহযোগিতা চান।             

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিসি হায়াত উদ দৌলা খান।

জেলা প্রশাসক আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারো তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। এ বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com