সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলন হক বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ছিলেন।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট, বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আ.ক.ম মোজাম্মেলন হক আরো বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা এটা ঠিক। সেই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর খুনি এটাও সঠিক। আর খালেদা জিয়া মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সবসময় বিতর্কিত করার চেষ্টা করেছেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাবাসীর অবদান অতুলনীয়। মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা সরকার যেভাবে আমাদের যে সহমর্মিতা দেখিয়েছে তা অবিস্মরণীয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাগন।

আগামীকাল শনিবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      



সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com