সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
মোবাইলে লুডু খেলার বাজির টাকা নিয়েই ট্রাকের হেলপার সবুরকে হত্যা

মোবাইলে লুডু খেলার বাজির টাকা নিয়েই ট্রাকের হেলপার সবুরকে হত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি     

মোবাইলে লুডু খেলার বাজির টাকা নিয়েই ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জের ট্রাকের হেলপার সবুর (২০) কে  হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
নিহত সবুর আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মৃত রহমত আলীর ছেলে। গত ৫ জুন সকালে চরচারতলা গ্রামের সারকারখানা সড়কে একটি ট্রাক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা হনুফা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।


সংবাদ সম্মেলনে এসপি আনিসুর রহমান জানান, মামলাটি প্রথমে আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শীবাস চন্দ্র দাস তদন্ত করেন। পরবর্তীতে আসামি গ্রেফতার ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের জন্য মামলাটি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ সোহেল কামালের কাছে হস্তান্তর করা হয়। পরে ক্লুহীন এই হত্যা মামলার রহস্য উদঘাটনে অনুসন্ধান শুরু করেন তদন্ত কর্মকর্তা সোহেল কামাল। তদন্তে জানা যায়, চরচারতলা গ্রামের নিলু মিয়ার ছেলে মোঃ সুজন (২৮) এবং একই গ্রামের মোঃ মান্নানের ছেলে মোঃ রমজান (২০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এসপি আরও জানান, গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পঞ্চবটি এলাকা থেকে আসামি মোঃ সুজনকে এবং ৭ সেপ্টেম্বর নরসিংদীর বেলাবো থানার নারায়ণপুর গ্রাম থেকে আসামি মোঃ রমজানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আসামিরা হত্যকাণ্ডের বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে আসামীরা জানান, নিহত সবুর প্রায়ই সুজন ও রমজানের সঙ্গে বাজিতে মোবাইল ফোনে লুডু গেম খেলতো। গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রমজান ও সুজনের সঙ্গে ট্রাকে বাজিতে লুডু গেম খেলতে বসেন সবুর। রাত সাড়ে ৩টা থেকে ৪টার দিকে লুডু খেলায় সবুরের কাছে হেরে যান সুজন ও রমজান। পরে সুজন ও রমজান খরচের জন্য সবুরের কাছে কিছু টাকা চান। কিন্তু সুবুর টাকা না দিলে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সবুরকে ট্রাকের ভেতরে থাকা রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী ও ডিআইও-১ (বিশেষ শাখা) ইমতিয়াজ আহম্মেদ প্রমুখ। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com