সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিয়ে করতে শ্বশুর বাড়ির বদলে কারাগারে জায়গা হলো বর

বিয়ে করতে শ্বশুর বাড়ির বদলে কারাগারে জায়গা হলো বর

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করতে শ্বশুর বাড়ির বদলে কারাগারে জায়গা হলো এক বরের। বাল্যবিয়ে করতে আসার দায়ে মোঃ দ্বীন ইসলাম (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের পশ্চিম ভাটপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত দ্বীন ইসলাম ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
জানা যায়, শুুুক্রবার দুপুরে নাটাই উত্তর ইউনিয়নের পশ্চিম ভাটপাড়া গ্রামের ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে দ্বীন ইসলামের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন ইউএনও। পরে তিনি বর দ্বীন ইসলামকে বাল্যবিয়ে করতে আসার অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়াও কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।          

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com