সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
৬টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেটসহ একজন আটক

৬টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেটসহ একজন আটক


স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেটসহ মোঃ কাজল মিয়া (৪৮) নামে একজনকে আটক করেছে র‍্যাব। 

মঙ্গলবার (০৮ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার ভাদুঘর ঋষিপাড়ায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদসরা তাকে আটক করে। 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।  

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, কাজল দীর্ঘ ২৫ বছর ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় র‍্যাব সদস্যরা ভাদুঘর ঋষিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে ছয়টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com