সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
জাতীয় পার্টির নেতা রেজুওয়ান আহমেদ আর নেই

জাতীয় পার্টির নেতা রেজুওয়ান আহমেদ আর নেই


মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ঠ ঠিকাদার রেজুওয়ান আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। 
বৃহস্পতিবার (১০অক্টোবর) বেলা ৩ টায় ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৭) বছর। 
পূর্বভাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিতন মিয়ার ৬ ছেলে ২ মেয়ের মাঝে সবার বড় ছিলেন রেজুওয়ান আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান,ভাই বোন,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে নাসিরনগরের সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে। 
আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সমিতিরি নাসিরনগর উপজেলা শাখা কর্মরত সকল সাংবাদিকরা শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com