সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জেল হত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালন ও সরকারি ছুটি ঘোষণা সহ স্কুল-কলেজের পাঠ্যসূচিতে তাদের জীবনী অন্তর্ভুক্ত করার আহ্বান

জেল হত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালন ও সরকারি ছুটি ঘোষণা সহ স্কুল-কলেজের পাঠ্যসূচিতে তাদের জীবনী অন্তর্ভুক্ত করার আহ্বান

তেসরা নভেম্বর জেল হত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের লক্ষ্যে  সরকারি ছুটির  দিন ঘোষণা করা এবং স্কুল/কলেজ এর পাঠ্যসূচিতে তাদের জীবনী এবং অবদানের কথা অন্তর্ভুক্ত করার আহ্বান।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার সার্বিক অবদান- ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণ অভ্যুথান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা- আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে l স্কুল/কলেজ এর পাঠ্যসূচিতে এই চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান) পৃথক এবং বিস্তারিত জীবনী ও অবদান তুলে ধরতে হবে যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে যে জাতির জনক বঙ্গবন্ধু তার সঙ্গে রেখেছিলেন যোগ্য ব্যক্তিদের যারা তাদের দক্ষতা, যোগ্যতা আর দেশপ্রেম দিয়ে অর্জন করেছিলেন বঙ্গবন্ধু এবং এ জাতির আস্থা l এই চার জাতীয় বীর ইতিহাসের শুধু ফুটনোট হতে পারে না কারণ তাদেরকে দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের ইতিহাস I তেসরা নভেম্বর জেল হত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের লক্ষ্যে  সরকারি ছুটির  দিন ঘোষণা করে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং এই দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।
তাজউদ্দীন আহমদের সন্তান হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমার দাবি।

লেখক: সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সাবেক সাংসদ।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com