সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আওয়ামী লীগ আজকে ক্যাসিনো লীগ হয়ে গেছে ; বিএনপি নেতা আলাল

আওয়ামী লীগ আজকে ক্যাসিনো লীগ হয়ে গেছে ; বিএনপি নেতা আলাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পুলিশ আমাদেরকে গ্রেফতার করলেও সরকারের বিরুদ্ধে কথা বলব, পেটালেও কথা বলব। রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত  বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা শহরের কলেজপাড়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধার মুখে করতে পারেনি তারা। পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি। 
সংক্ষিপ্ত সমাবেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভারতের পেঁয়াজ দেয়ার কথা ছিল। তারা কেন দিল না? পাকিস্তান থেকে পেঁয়াজ এনে সংকট মোকাবিলা করা হচ্ছে। এখন আওয়ামী লীগ যদি বলে, পাকিস্তানি পেঁয়াজ যারা খাবে তারা রাজাকার- সেটাও তো মুক্তিযুদ্ধে চেতনাবিরোধী কথা। আমাদের বুঝতে হবে মানুষের প্রয়োজনের ব্যাপারে কোনো আইন নেই। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলব।

তিনি আরও বলেন, সরকার ভিন্ন মতের কাউকেই রেহাই দিচ্ছে না। বিশ্ববিদ্যালয় গুলো টর্চারসেলে পরিণত হয়েছে। ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলা হচ্ছে। ৯ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আওয়ামী লীগ আজকে ক্যাসিনো লীগ হয়ে গেছে। আমরা কি একথাগুলো বলতে পারব না? এটা কি আমাদের অপরাধ? সাধারণ মানুষের কাছে আমরা একথাগুলো বলছি।

সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস ছাত্তার ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com