সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের প্রতি রওশনারার ভালাবাসা সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে- আল মামুন সরকার

সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের প্রতি রওশনারার ভালাবাসা সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে- আল মামুন সরকার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযােদ্ধা আল মামুন সরকার বলেছেন, মানুষের ভালাবাসা অর্জন করাই জীবনের স্বার্থকতা। সততা, ন্যায়-নিষ্ঠা, মায়ের মমতা আর আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে রওশনারা সকলের ভালাবাসা অর্জন করেছেন। কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি একজন ভারসাম্যপূর্ণ মানুষ ছিলেন। দেশ ও জাতির কল্যাণের মানসিকতা নিয়ে কাজ করলে তাঁর বিনিময় অবশ্যই ফিরে পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবার পিতৃমাতৃহীন এতিম শিশুদের প্রতি তার ভালাবাসা সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে জানিয়ে আল মামুন সরকার বলেন, দায়িত্বপালন ক্ষেত্রে তাঁর আন্তরিকতা  সবাইকে  প্রেরণা দেবে বলে আমার বিশ্বাস। বুধবার (২৭ নভেম্বর) বিকালে শহরের মেড্ডা তিতাসপাড়ায় সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মােসাঃ রওশনারা খাতুনের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক ও শহর সমাজসেবা অফিসার শারমীন রহমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাদেকুর রহমান শরীফ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কােকিল টেক্সটাইল হাই স্কুলের শিক্ষক আমিরুল ইসলাম, নিবাসীদের পক্ষে হাজেরা আক্তার, প্রাক্তন নিবাসী হাফজা আক্তার, কর্মচারীদের পক্ষে প্রতিষ্ঠানের কারিগরী প্রশিক্ষক সুলতানারা লাইজু। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহীন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সরকারি শিশু পরিবারের কর্মকর্তা/ কর্মচারী ও নিবাসীরা উপস্থিত ছিলেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com