সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সদর উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা; আবুল কালাম সভাপতি ও এইচ এম মাহবুব সেক্রেটারি

সদর উপজেলা আ’লীগের কমিটি ঘোষনা; আবুল কালাম সভাপতি ও এইচ এম মাহবুব সেক্রেটারি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল কালাম ভুইয়াকে সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এইচ এম মাহবুব আলমকে সাধারন সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার (৩০ নভেম্বর) জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এ কমিটি ঘোষণা করেন।
তবে কমিটির অন্যান্য পদে কারা রয়েছেন তা এখনো জানা যায়নি। 
উল্লেখ্য, আবুল কালাম ভুইয়া বর্তমানে বিজয়নগর উপজেলাকে নিয়ে যখন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। নতুন কমিটি ঘোষণার আগ মূহুর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। অপরদিকে এ এইচ এম মাহবুব আলম সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় সাংসদ র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত  সহকারী হিসেবে কর্মরত আছেন। মাহবুব আলম অত্যন্ত সফলতার সহিত সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com