সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয় দিবসের অনুষ্ঠানে মুখোশধারীদের হামলা; প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ভাংচুর

বিজয় দিবসের অনুষ্ঠানে মুখোশধারীদের হামলা; প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ভাংচুর

বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মুখোশধারীদের হামলা চালিয়ে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ভাংচুর করা হয়েছে।   
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠান স্থলে এ হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটে।          
জানা যায়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার আগেই সকাল ৯টায় অনুষ্ঠানস্থলে এসে হামলা চালায় মুখোশধারী একদল দূর্বৃত্তরা। এসময় দূর্বৃত্তরা অনুষ্ঠানের জন্য তৈরি করা মঞ্চ ও আগতদের জন্য রাখা বসার চেয়ার ভাংচুর করে। পাশাপাশি মহান স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনও ভাংচুর করেন।

এদিকে, হামলার ঘটনার পরপরই এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন অনুষ্ঠানস্থলে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা।      
অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এমএসসি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কে বা কারা হামলা করেছে তা জানাতে না পারলেও জেলা আওয়ামীলীগের এক নেতার ইন্ধনে হামলা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে জানান। 

জেলা পরিষদ চেয়ারম্যান আরো জানান, যারা জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ভাংচুর করেছেন তারা রাজাকারের দোসর। জেলা পরিষদের পক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান। 
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, কে বা কারা এ হামলা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই হামলার ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                            

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com