সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্য বিষয়ে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। 
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রুহুল আমিন।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করছেন অতিথিরা।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
মেলায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন উপকরণ নিয়ে মেলায় স্টল সাজান। পরে অতিথিরা মেলার কয়েকটি স্টল পরিদর্শন করেন। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com