সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাবেক উপমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব অ্যাড. হুমায়ুন কবিরের স্মরণসভা অনুষ্ঠিত

সাবেক উপমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব অ্যাড. হুমায়ুন কবিরের স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়াবাসীর বটবৃক্ষ সাবেক উপমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক জননন্দিত রাজনীতিবিদ হিরন্ময় শিক্ষানুরাগী ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত “দৈনিক দিনদর্পন ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সদ্য প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের জেল রোডস্থ সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে দৈনিক দিনদর্পন পত্রিকা পরিবারের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।             

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত -উদ-দৌলা খাঁন। আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সুযোগ্য সহধর্মিণী পৌরসভার প্রথম নারী মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল্লাহ, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। 
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মনজুরুল আলম, জৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোঃ ইউসুফ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আব্দুল মান্নান সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

স্মরণ সভায় বক্তারা প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বর্ণাঢ্য জীবনের নানান কর্মকান্ড সহ বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। যা অনুসরণীয় অনুকরণীয় আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                              

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com