সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে জেলা ইসলামী ঐক্যজোটের শোক

আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে জেলা ইসলামী ঐক্যজোটের শোক

দেশের শীর্ষ আলেমে দ্বীন আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কাওমীয়্যাহ বাংলাদেশ (দাওরায়ে হাদীস বিশিষ্ট মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড) এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী (রহ)র’ মৃত্যুতে গভীর শোক প্রকাশ  করেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী। 
এক বিবৃতিতে জেলা ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী (রহঃ)ছিলেন বাংলাদেশের আলেম উলামাদের অন্যতম এক শীর্ষ মুরুব্বি ও রাহবর। তার ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারিয়েছে। আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে কওমী অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। বিবৃতিদাতাগণ বলেন, বাংলাদেশে অসংখ্য মাদ্রাসার তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। কওমী মাদ্রাসা ও আলেম উলামাদের প্রতি উনার অবদান জাতির কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে।নেতৃবৃন্দ, মরহুমের সকল দ্বীনি খেদমত যেন আল্লাহতায়ালা কবুল করেন এবং তার জান্নাতুল ফেরদৌসের উচু মাক্বাম দান করেন এইজন্য মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া করেন। পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে গতকাল রাত ১টা ৪০ মিনিটে তিনি  ইন্তেকাল করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com