সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জেলা পুলিশ লাইন্স ড্রীলশেডে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।       
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান’র সভাপতিত্বে মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আলমগীর কবির, সহ জেলার উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ এবং সকল স্তরের পুলিশ সদস্যগণ। 
সভায় জেলার অফিসার ও ফোর্সের কল্যাণ সম্পর্কে আলোচনা করা হয় এবং সদ্য অনুষ্ঠিত হওয়া পুলিশ সপ্তাহ- ২০২০ এ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মূলক বক্তব্য সকল ফোর্সের সামনে উপস্থাপন করা হয় এবং তাহা যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। 
অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় জেলার বিভিন্ন ক্যাটাগড়িতে (ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, তদন্ত ইত্যাদি) শ্রেষ্ঠত্ব অর্জন করায় অফিসারদের অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এসময় বিদায়ী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আবু সাঈদ, আর.আই, পুলিশ লাইন্সকে বিদায় সংবর্ধনা এবং নতুন দায়িত্বপ্রাপ্ত আর.আই পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ এমদাদুল হক কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। 
পরে পুলিশ পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং অবসরোত্তর পিআরএল গমনকারী পুলিশ সদস্যদের মাঝে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com