সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবীতে মানববন্ধন চলছে

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবীতে মানববন্ধন চলছে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ায় তাহফ্ফুজে খতমে নবুওয়ত মাদ্রাসা দখলের অপচেষ্টা ও পূর্বপরিকল্পিত কাদিয়ানী সম্প্রদায়ের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার শীর্ষ উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ তৌহিদী জনতার উদ্যোগে বিশাল মানববন্ধন চলছে। সোমবার সকাল ১০ টা থেকে মানববন্ধন শুরু হয়। সকাল সাড়ে ১১ টায় মানববন্ধনটি জেলা শহরের মেড্ডা থেকে কাউতলী ছাড়িয়ে যায় বলে জানিয়েছেন একটি সূত্র। জেলার সকল স্থান থেকে প্রায় তিন শতাধিক মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও তৌহিদী মুসলিম জনতা অংশ নিয়েছেন। এদিকে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কয়েকটি টিম বসানো হয়েছে। পোশাকদারি পুলিশ প্রশাসনের সাথে সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে  নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্ব জোরদার করা হয়েছে। 

বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন —-।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com