সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বিজয়নগরে মাশাউড়া ও গোয়ালখলায় নাছিমা লুৎফর রহমানের সমর্থনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে মাশাউড়া ও গোয়ালখলায় নাছিমা লুৎফর রহমানের সমর্থনে আলোচনা সভা ও ইফতার মাহফিল


বিজয়নগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবক নাছিমা লুৎফর রহমানের সমর্থনে পৃথক পৃথক স্থানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউড়া ও গোয়ালখলা এলাকাবাসীর উদ্যোগে  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠিত পৃথক পৃথক সভায় প্রধান অতিথি ছিলেন নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী নাছিমা মুকাই আলী।        
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও নাছিমা লুৎফর রহমানের সুযোগ্য স্বামী বিশিষ্ট সমাজ সেবক লুৎফর রহমান মুকাই আলী। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল রানা, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ ইয়াছিন, প্রকৌশলী মুশাহিদুল ইসলাম, মোঃ আনোয়র হোসেন, তপু মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।    পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com