সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
কক্সবাজারের ৩ মাদক ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রেফতার ; ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের ৩ মাদক ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রেফতার ; ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

নুরুল বশর মানিক//কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী পাচার করার সময় লোহাগাড়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী কে গ্রেফতার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যালয়েট উদ্ধার করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন, কক্সবাজার ঈদাগাঁও ভিলেজার পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে সামশুল আলম (৪৫), জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও রফিক আহমদের স্ত্রী ছালেহা বেগম(৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম, এসআই আব্দুল হক ও এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্নবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমূখিী মাইক্রোবাস থামিয়ে তল্লাসী চালিয়ে মহিলাসহ ৩ জনকে ১২ হাজার পিস ইয়াবা ট্যারয়েটসহ আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, ১২ হাজার পিস ইয়াবাসসহ তিন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। তাদেরকে শনিবার (৮ ফেব্রুয়ারী)  আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com