সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় মাতাতে আসছে ‘বাংলা ফাইভ’ ব্যান্ড

আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় মাতাতে আসছে ‘বাংলা ফাইভ’ ব্যান্ড

আনোয়ার সুলতান, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

শিক্ষার্থীদের মাতাতে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ে আসছে রকধাচের বাংলা গানের ব্যান্ডদল ‘বাংলা ফাইভ’। আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৮ম বর্ষ পদার্পণ আয়োজনে পারফর্ম করবে বাংলা ফাইভ।গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) দেশের সর্বপ্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন। সোমবার (১০ ফেব্রুয়াির) এই সংগঠনটির ৭ম বর্ষপূর্তি এবং ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গবি ক্যাম্পাসের ট্রান্সপোর্ট ইয়ার্ডে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গবিসাসের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অত্যন্ত আড়ম্বরতার সাথে আমাদের বর্ষপূর্তির আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমদ, এমপি (ঢাকা-২০)।প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর ব্যান্ড গড়েন শিল্পী সিনা হাসান। তার সঙ্গে যোগ দেন গিটারিস্ট অনিক, বেজিস্ট রাফিন ও ড্রামার মেহেদী। দেশে ও দেশের বাইরে নিয়মিত পারফর্ম করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ব্যান্ডটি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নেপাল ও কলকাতায় শ্রোতাদের হৃদয় জয় করেছেন তারা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com