সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভােটে নির্বাচিত (ডাকসুর) সর্বপ্রথম জিএস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন এর ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে তার এ মৃত্যুবার্ষিকী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিলো পবিত্র কােরআন খতম, সকালে মিরপুর জাতীয় মুক্তিযােদ্ধা কবরস্থানে কবর জিয়ারত এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আছর মসজিদ রােডস্থ জেলা জামে মসজিদে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের উদ্যােগে মিলাদ ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দােয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযােদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মরহুমের ছােট ভাই হাজী মোঃ হেলাল উদ্দিন এবং আওয়ামী লীগ ও অঙ্গসহযােগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসল্লিগন। দােয়া মাহফিল শেষে মুসুল্লি­গণের মাঝে তাবারক বিতরণ করা হয়। এছাড়াও জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের উদ্যােগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতাসহ বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com