সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সাভারে অবৈধ ব্যাটারি তৈরি কারখানা সিলগালা ও আর্থিক জরিমানা

সাভারে অবৈধ ব্যাটারি তৈরি কারখানা সিলগালা ও আর্থিক জরিমানা

আনোয়ার সুলতান, স্টাফ রিপোর্টার

সাভারে অবৈধ দুটি ব্যাটারি তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত । সেই সাথে আরও একটি কারখানার মালিককে নগদ এক লক্ষ টাকা
জরিমানা করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া
এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার লিজেন্ড ব্যাটারি
ও জেলটেক লিমিটেড ব্যাটারি কারখানা কর্তৃপক্ষ পরিবেশ দূষণ করে ব্যাটারি তৈরি করে দেশের বিভিন্ন
স্থানে বিক্রি করে আসছিলো। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুটি কারখানায়
অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষণের অভিযোগে কারখানা দুটি সিলগালা করে দেন নির্বাহী
ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
সেই সাথে ওই দুটি কারখানার পাশে পরিবেশ দূষণের অভিযোগে সেভেন ষ্টার নামের আরেকটি কারখানার মালিক শফিকুল ইসলামকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com