সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নবীগঞ্জে আশিক ও লায়লা জুটি গান গেয়ে জয় করলেন দর্শকের মন

নবীগঞ্জে আশিক ও লায়লা জুটি গান গেয়ে জয় করলেন দর্শকের মন

নাজমুল ইসলাম,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লা ও ফোক গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক । রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শককে সুরের মূর্ছনায় বিমোহিত করেন তারকারা।
সুত্র, নাটোরের মেয়ে লায়লা নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গান ময়মনসিংহ গীতিকার ‘সখি গো আমার মন ভালো না’, রাধারমণ দত্তের ‘কলঙ্কীনি রাধা’, আব্দুল করিমের ‘বন্ধু দয়াময়’ নবীগঞ্জের গীতিকার প্রবাসী কুতুব আফতাবের লেখা গান ‘বন্ধুর দেওয়ানা।এছাড়াও ‘আকাশের যত তারা’, ‘কি সুন্দর এক গানের পাখি’ সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের। সব শেষে লায়লা ‘মা’ জননীকে নিয়ে একটি গান পরিবেশেন করেন।তারপর গান পরিবেশন করেন হবিগঞ্জের কৃতি সন্তান বাউল জগতের পরিচিত মুখ ফোক গানের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক । আব্দুল করিমের ‘হেলায় হেলায় কার্য নষ্ট’, ‘মাটির পিঞ্জিরায় সোনােময়না’, জীবন দেওয়ানের ‘ভালোবাসার ময়না পাখি এখন জানি কার’ ‘চুমকি চলেছে একা পথে’ নিজামউদ্দিন আওলিয়া’ সহ বেশ কয়েকটি গান গেয়ে সংগীত পিপাসু দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়। এদিকে জনপ্রিয় শিল্পী লায়লা ও আশিক ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায়ই তাদের বিভিন্ন টিভি চ্যালেনেরর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যায়। সংঙ্গীত পরিবেশন করে থাকেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে।দিনারপুর কলেজ কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আনন্দ নিকেতনের শিক্ষার্থীরা নিত্য পরিবেশন করেন। শেষে নোঙর ব্যান্ডের শিল্পীরা সংঙ্গীত পরিবেশন করেন। দর্শক-শ্রোতাসহ যারা অনুষ্ঠান সফল করতে সহযোগীতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজন কমিটি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com