সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
বিজয়নগর থানা পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজয়নগর থানা পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 
গতকাল শুক্রবার (০৬ মার্চ) রাত পৌঁনে ৯টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের টুকচানপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত পৌঁনে ৯ টায় বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম ও সহকারি উপপরিদর্শক (এএসআই) মোঃ মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ পত্তন ইউনিয়নের টুকচানপুর এলাকার ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে হামিদা আক্তার (৪০) ও মনা বেগম (২০) নামে দুজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এসময় তাদের জুতার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯শত ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। 
গ্রেপ্তারকৃত হামিদা উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের হারিজ মিয়ার স্ত্রী ও মনা বেগম একই উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী। 
পরে গ্রেপ্তারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।               
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com