সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নকলায় যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নকলায় যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি    

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রন্জু সঞ্চালনায় আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিল হক মুক্তা, রেজাউল হক হীরা,নকলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন সহ অনেকেই।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা য় ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনকে বাঙালি জাতির স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা হিসেবে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরেন। এবং সারা বিশ্ব এই ভাসন কে সেরা ভাষন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com