সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগরে প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

নাসিরনগরে প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক মাদ্রাসা ছাত্রী। গত বুধবার (১৮ মার্চ) রাত ১০ টায় নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের ঔ মাদ্রাসা শিক্ষার্থী বাথরুমে যাওয়ার সময় মুখে গামছ  পেচিয়ে তুলে নিয়ে যায় জুনায়েদ ও রায়হান নামে দুই বখাটে যুবক। পরে তারা বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ঔ মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করেন। সে উপজেলার দাঁতমন্ডল আলীয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।     

অভিযুক্ত রায়হান দাঁতমন্ডল গ্রামের ছালাল ভুইয়ার ছেলে ও জুনায়েদ মিয়া একই গ্রামের সাহাদ মিয়ার ছেলে। এলাকায় তারা বখাটে হিসেবেই পরিচিত।         
ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, বখাটে জুনায়েদ প্রায়ই ঐ মাদ্রাসা শিক্ষার্থীকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় ঘটনার দিন রাতে বাথরুমে যাওয়ার সময় মুখে গামছা পেচিয়ে জুনায়েদ ও তার বন্ধু রায়হান তুলে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।   
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজেদুর রহমান বলেন- মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ভিকটিমের মা৷ তিনি আরোও বলেন অভিযুক্ত আসামীদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com