সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
করোনায় উখিয়াতে ১৫’শ পরিবারে খাবার বিতরণ করলেন তরুণ উদ্যোক্তা জসীম উদ্দিন

করোনায় উখিয়াতে ১৫’শ পরিবারে খাবার বিতরণ করলেন তরুণ উদ্যোক্তা জসীম উদ্দিন

কক্সবাজার সংবাদদাতা//সময়নিউজবিডি  

করোনা মহামারিতে দেশজুড়ে যখন স্থবির পরিবেশ চলছে আর কেটে খাওয়া সাধারণ মানুষের আয় রোজগার সেখানে সাময়িক বন্ধ! তেমনিভাবে  দিনমজুরদের নেই কোন বিকল্প পাথেয় যেটা দিয়ে পরিবারের নুন্যতম সংসারের যোগান দিবে! ফলে তাদের দুশ্চিন্তার কোন অন্ত নেই!এই সময়ে মানবিক ভাবনায় নিজের ব্যবসার ঐচ্ছিক অর্থ দিয়ে দেশের চলমান করোনা মহামারির কঠিন সময়ে মিশ্র খাবারের বিশেষ ত্রাণ সামগ্রী নিয়ে হতদরিদ্র দেড় হাজার পরিবারের পাশে দাঁড়ালেন কক্সবাজার জেলার তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী জসীম উদ্দিন।
তিনি বলেন, আমি সম্পূর্ণ মানবিক চিন্তায় ২৯ মার্চ রবিবার বিকাল ৪ টায় অামার জন্মভূমি উখিয়ার জালিয়াপালংয়ের বিভিন্নস্থানে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই তরুণ উদ্যোক্তা আরো বলেন, যারা বিত্তবান তারা নিজনিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালে অন্তত দেশের ক্রান্তিকাল সময়ে হতদরিদ্র মানুষের কিছুটা স্বস্তি আসবে।তিনি জানান এই মিশ্র খাবারে রয়েছে চাউল, আলু, তেল, পিয়াজ, চিনিসহ প্রয়োজনীয় খাবার সামগ্রী।  
তিনি আরো জানান, স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জালিয়াপালং, সোনাইছড়ি, সোনারপাড়া, ডেইলপাড়া, নিদানিয়া, ইনানী,  মোহাম্মদ শফিরবিল, রুপপতি, ইমামের ডেইল, চেপটখালী, মনখালীতে পর্যায়ক্রমে দেয়া হচ্ছে। এসব ত্রাণ পেয়ে জালিয়াপালং এলাকার কেটে খাওয়া দিনমজুররা বলেন আমরা খুবিই আনন্দিত কারণ যেখানে জনপ্রতিনিধিরা আমাদের খোঁজ নিতে ভূলে যাচ্ছে সেখানে এমন মানবিক মানুষের হাত বাড়িয়ে দেয়া আসলেই আমাদের জন্য স্বস্তিদায়ক এবং সুখবর। এসব ত্রাণ সামগ্রীর একজন উপকারভোগী আব্দুল আলিম জানান, আমরাদের এলাকার তরুণ উদ্যোক্তা জসীম উদ্দিনের জন্য প্রাণভরে দোয়া করছি। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে সমাজের অসহায় দরিদ্র মানুষের একটু হলেও হাসিমুখে থাকার সুযোগ হবে।
এছাড়াও তিনি কক্সবাজার সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইনের নেতৃত্বে কক্সবাজার করোনা তহবিলে দশ হাজার টাকা দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com