সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
আ’লীগ নেতা দিদার হোসেনের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ

আ’লীগ নেতা দিদার হোসেনের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেনের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের কারণে গৃহবন্দী হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে।আজ সোমবার বিকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ২ শতাধিক লোকজনের মাঝে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন (লায়েক), যুবলীগ নেতা বাবু মিয়া, সুমন মিয়া, ফরদান হোসেন, গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রান বিতরণ শেষে দিদার হোসেন বলেন, ২০০ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের এই কঠিন সময়ে আমরা শুধু দক্ষিণপাড়া নয়, ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করব। যাতে দরিদ্র জনগোষ্ঠি নিরাপদে ও নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারে।সমাজের সকল স্তরের মানুষ দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই দূর্যোগ মোকাবেলার জন্য তিনি আহব্বান জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com