সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কৃষকলীগ নেতা নাজির মিয়া

বিজয়নগরে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কৃষকলীগ নেতা নাজির মিয়া

জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে কর্মহীন চার শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া।             

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে উপজেলার ইসলামপুর আলহাজ্ব নাজির মিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে কর্মহীন চার শতাধিক  পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুঁইয়া, সাব রেজিস্টার মোঃ রমজান খান, মোকতাদির চৌধুরী এমপির পিএস আবু মুছা আনছারী, বিজয়নগর প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন। 

নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ এর একাংশ।

খাদ্য সামগ্রী বিতরণকালে আলহাজ্ব নাজির মিয়া বলেন, করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে এবং এই মহামারীতে খেটে খাওয়া মানুষ এর জন্য বিপুল  ত্রান সামগ্রী বিতরণ করছেন।  দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি সমাজের বিক্তবানদের এগিয়ে আসতে হবে এবং সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com