সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
লোকমান ও ইয়াসিনের যৌথ উদ্যোগে কাজীপাড়ায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লোকমান ও ইয়াসিনের যৌথ উদ্যোগে কাজীপাড়ায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় লক-ডাউনের কারণে কর্মহীন হয়ে পরা মানুষের সাহায্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আহবানে ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির অনুপ্রেরণায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন ও সমাজসেবক শাহ মোহাম্মদ ইয়াসিন এর উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (০৮ এপ্রিল) পৌর এলাকার কাজীপাড়া আইডিয়াল হাই একাডেমী প্রাঙ্গণে তিনশত খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুর রহমান জগলু, ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ কাউসার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি কিতাব আলী সরদার, সমাজসেবক সানাউল্লাহ আনার, মোঃ শাহ আলম, বাদশা মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সামাজিক দূরত্ব বজায় রাখতে গোলাকার বৃত্ত একে দাঁড় করিয়ে খাদ্য সামগ্রী বিতরণ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে অ্যাডভোকেট লোকমান হোসেন জানান লকডাউন এ থাকার কারণে কর্মহীন হয়ে পড়ায় মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে। এই সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com