সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
জেলা প্রশাসকের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোকে খোলা মাঠে স্থানান্তর

জেলা প্রশাসকের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোকে খোলা মাঠে স্থানান্তর

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সাময়িকভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাজারসমূহকে সামাজিক দূরত্ব বজায় রেখে সুবিধাজনক স্থানে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে সুবিধাজনক স্থানে বাজারসমূহকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছেন সদর উপজেলা প্রশাসন।

রামরাইল ইউনিয়ন পরিষদ সম্মুখস্থ খোলা মাঠে উলচাপাড়ার কাঁচাবাজার স্থানান্তর।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া উপজেলার রামরাইল ইউনিয়ন পরিষদের সম্মুখস্থ খোলা মাঠে উলচাপাড়ার কাঁচা বাজারটি স্থানান্তর করেন। এসময় সবাইকে সুবিশাল মাঠে সামাজিক দূরত্ব মেনে বাজার করার জন্য স্থানীয় বাসিন্দাদের আহবান জানান ইউএনও।এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com