সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
করোনা দূর্যোগ- প্রবাসী দুলাল উদ্দিনের উদ্যোগে অষ্টগ্রামে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা দূর্যোগ- প্রবাসী দুলাল উদ্দিনের উদ্যোগে অষ্টগ্রামে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে কর্মহীনখেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক প্রবাসী মোহাম্মদ দুলাল উদ্দিন। আজ শুক্রবার সকাল ১০ টায় অষ্টগ্রাম মধ্যপাড়া নিজ বাড়িতে একশত পরিবারের মাঝে চাল ডাল তেল পেঁয়াজ আলু সাবান বিতরণ করা হয়। 
প্রধান অতিথি হিসেবে কর্মহীন খেটে-খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন।                       
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির অনুপ্রেরণায় কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করার জন্য সমাজসেবক প্রবাসী মোহাম্মদ দুলাল উদ্দিন কে ধন্যবাদ জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে সমাজসেবক প্রবাসী  দুলাল উদ্দিন বলেন, সমাজে আমার মত যারা একটু ভালো অবস্থায় আছেন প্রত্যেককে কর্মহীন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। 

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ওসমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন দুলাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক দানা, ব্যবসায়ী হাজী শামীম মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com