সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
রামগড় প্রেসক্লাব পরিদর্শনে খাগড়াছড়ি পা.জে.প. চেয়ারম্যান

রামগড় প্রেসক্লাব পরিদর্শনে খাগড়াছড়ি পা.জে.প. চেয়ারম্যান

এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী  বুধবার (১৩ মে) রামগড়  প্রেসক্লাব পরিদর্শন করেছেন। দীর্ঘ কয়েক বছর যাবৎ বন্ধ থাকার পর গত ১০ মে  প্রেসক্লাবটি পুনর্জীবিত করার উদ্যোগ নিয়ে  তালাবদ্ধ ক্লাবটি খোলা হয়। 

পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান  কংজরী চৌধুরী  ১৯৯৩ সালে প্রেসক্লাব ভবন নির্মাণে নিজের ভুমিকার কথা স্মরণ করে বলেন, ‘রামগড়  প্রেসক্লাবের সাথে আমার আবেগ- আত্মার  সম্পর্ক  জড়িয়ে আছে। তৎকালিন খাগড়াছড়ি স্থানীয়  সরকার পরিষদের চেয়ারম্যান  জনাব সমীরণ  দেওয়ানের আন্তরিকতা, পরিষদের সদস্য হিসেবে মংপ্রু চৌধুরী, অরুণ চন্দ্র সিংহ,  ভূবন মোহন ত্রিপুরাসহ আমাদের  ঐকান্তিক প্রচেস্টায ১৯৯৩ সালে প্রেসক্লাব ভবনটি নির্মাণ করা হয়েছিল। সে সময়ে রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের  অন্যতম প্রবীন সাংবাদিক, মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন লাভলু,  প্রয়াত সাংবাদিক সমীর দেবনাথের উদ্যোগের ফসল এ প্রেসক্লাব ভবন। দীর্ঘদিন যাবৎ ক্লাবটি বন্ধ থাকাটা অত্যন্ত দুঃখজনক। এতে এখানকার সাংবাদিকরা নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত  হয়েছেন, তেমনি রামগড়বাসিও  তাদের প্রাপ্য অধিকার  হতে বঞ্চিত হয়েছে।জেলা পরিষদের  চেয়ারম্যান  আরও বলেন, ‘দীর্ঘ বছর পর ক্লাবটি খোলার খবর পেয়ে  খুবই  ভাল লেগেছে,  খুশি হয়েছি।’  নিজেদের দ্বন্দ্ব, বিভেদ  ভুলে গিয়ে  প্রেসক্লাবটি পুনর্জীবিত করে গণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী,  রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান  শের আলি ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম প্রমূখ উপস্থিত  ছিলেন। 
চেয়ারম্যান কংজরী চৌধুরী  প্রেসক্লাব ভবনটি ঘুরে ঘুরে দেখেন। দীর্ঘদিন তালাবদ্ধ  থাকায় জরাজীর্ণ হয়ে পড়া প্রেসক্লাব ভবনের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি করোনা প্রেক্ষিতে স্থানীয়  সাংবাদিকদের আর্থিক প্রনোদনা প্রদান করেন।প্রেসক্লাবে আগমনের পর সাংবাদিকরা  তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com