সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের বাজার মনিটরিং

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

মহামারি করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণ রোধে ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছেন জেলা প্রশাসন। 
সোমবার (২৯ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহর ও জেলার সকল উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। 
ডিসি ব্রাহ্মণবাড়িয়া নামে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা স্ট্যাটাস থেকে জানা যায়, আজ সোমবার ২৯ জুন ২০২০ ইং তারিখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বিক্রয় কার্যক্রম নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলা এবং উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং করা হয়। একইসাথে ওএমএস চাল বিক্রয় কার্যক্রম ও মনিটরিং করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা সহকারী কমিশনারগণ, জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।          
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com