সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় পোল্ট্রি খামার কর্মচারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পোল্ট্রি খামার কর্মচারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটি নামক এলাকা থেকে মোঃ শাহ আলম (৪০) নামে পোল্ট্রি খামারের এক ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। 
রবিবার (০৫ জুলাই) সকালে পোল্ট্রি খামার সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর পৈরতলা এলাকার বাসিন্দা। 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটী এলাকার একটি পোল্ট্রি খামারে ৪/৫ বছর ধরে শাহ আলম ম্যানেজার হিসেবে চাকুরি করছিলেন। কিন্তু গত কয়েক মাস যাবৎ পোল্ট্রি খামারের মালিক তাকে বেতন দিচ্ছে না। এনিয়ে খামারের মালিকের সাথে মনোমালিন্য চলছিল। গতকাল ৪ জুলাই রোজ শনিবার দুপুরে পৈরতলা বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে গিয়ে আর ফিরে আসেনি শাহ আলম। আজ দুপুরে পোল্ট্রি খামার সংলগ্ন কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান। 
এ বিষয়ে নিহতের ভাই আক্কাস মিয়া জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। কিছুদিন ধরে বেতনের টাকা নিয়ে পোল্ট্রি খামার মালিকের সাথে মনোমালিন্য চলছিল। এসবের কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। 
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান বলেন, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।                     

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com