সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কসবায় এক যুবককে কুপিয়ে হত্যা

কসবায় এক যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোঃ জনি (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে যায় দূর্বৃত্তরা। 
গতকাল বুধবার (০৮ জুলাই) রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের বগীর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোঃ জনি একই এলাকার গোলাম মোস্তফার ছেলে। 
পুলিশ জানায়, কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় নিজের মোটরসাইকেল গ্যারেজ থেকে কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবারও রাতে বাড়িতে ফেরার পথে জনিকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এসময় জনির মোটরসাইকেলটিও নিয়ে যায় তারা। বুধবার মাঝরাতেই কসবা থানা পুলিশ কুটি ইউনিয়নের বগীর নামক এলাকায় একটি ব্রীজের খাদ থেকে মরদেহটি উদ্ধার করেন। 
কসবা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাতেই পুলিশ জনির মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা রুজু করা হয়েছে।                                              

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com