সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় কবর থেকে তুলে এক শিশুর মরদেহ রাস্তায় ফেলে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় কবর থেকে তুলে এক শিশুর মরদেহ রাস্তায় ফেলে রাখার অভিযোগ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

আহমদিয়া সম্প্রদায়ের হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থান থেকে এক শিশুর মরদেহ উত্তোলন করে রাস্তায় ফেলে রাখার অভিযোগ উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। 
খোঁজ নিয়ে জানা যায়, ফেনির সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম গত ৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়া খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। কয়েক মাস ধরে স্বপ্না বেগম তার বাবার বাড়ি ঘাটুরাতে অবস্থান করছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় শিশুটি মারা যায়। পরে সকাল ৭টায় শিশুটির লাশ ঘাটুরা কবরস্থানে দাফন করা হয়।
শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, এলাকাই মাইকিং করে আহমদিয়া সম্প্রদায়ের বিদ্বেষিদের জড়ো করা হয়। এরপর লাশটি কবর থেকে তুলে কবরস্থান সংলগ্ন রাস্তায় ফেলে রাখা হয়। তবে কে বা কারা কবর থেকে লাশটি তুলে রেখেছে তা জানতে পারেনি শিশুটির বাবা সাইফুল। পরে পুলিশ পাহাড়ায় জেলা শহরের কান্দিপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের কবরস্থানে লাশটি দাফন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ এনে কান্দিপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের নিজস্ব কবরস্থানে দাফন করা হয়। দুই পক্ষই বিষয়টি সমাধান করে নিয়েছে।                          
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com