সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হলেন সমবায়বান্ধব আ’লীগ নেতা চৌধুরী আফজাল হোসেন নেছার

শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হলেন সমবায়বান্ধব আ’লীগ নেতা চৌধুরী আফজাল হোসেন নেছার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সমাহিত হলেন বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সমবায়বান্ধব ব্যক্তিত্ব চৌধুরী আফজাল হোসেন নিসার। 
আজ শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।   
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

মরহুম চৌধুরী আফজাল হোসেন নিছার এর নামাজে জানাজা শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করছেন র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী তিন মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com