সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
পৌরসভার কর আদায়কারী মুন্নার মাতার ইন্তেকাল

পৌরসভার কর আদায়কারী মুন্নার মাতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী কর আদায়কারী মতিউর রহমান চৌধুরী মুন্নার মাতা ও পৌর এলাকার দক্ষিণ পৈরতলা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এনায়েত করিম চৌধুরীর স্ত্রী মোসাঃ হোসনে আরা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। 
মঙ্গলবার (০৪ আগস্ট) ভোরে দক্ষিণ পৈরতলা নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। 
আজ মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন আত্মীয়স্বজন সহ এলাকাবাসীর মধ্যে। 
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল এমসিএস লিমিটেড এর চেয়ারম্যান ও অনলাইন নিউজ পোর্টাল সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোঃ এনামুল হক খোকন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                           

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com