সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকাল

মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেমদ্বীন আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সিরাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
রবিবার (০৯ আগস্ট) দুপুর ১২টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান।
তিনি “বড় হুজুর” খ্যাত মরহুম হযরত মাওলানা সিরাজুল ইসলাম হুজুরের বড় ছেলে ও জামিয়া সিরাজিয়া দারুলউলুম ভাদুঘর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মাওলানা মনিরুজ্জামান সিরাজীর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে আসনে স্থানীয় সাংসদ যুদ্ধাহত মুক্তিযুদ্ধকাল র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com