সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রোমান মিয়া-(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত মঙ্গলবার রাতে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অস্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোমান মিয়া তালশহর পূর্ব ইউনিয়নের পুতাই গ্রামের হেলাল মিয়ার ছেলে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অস্টগ্রাম থেকে রোমান মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com